কাউখালীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

রাঙামাটির কাউখালীতে আজ রবিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক পাইশিথোয়াই মারমা (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী থুইপ্রুমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও তিন বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হয়েছেন।

পাইশিথোয়াই মারমা বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

NewsDetails_03

পুলিশ জানায়, বেতবুনিয়া চায়েরি বাজারে সংঘর্ষের সময় মোটরসাইকেলে পরিবারসহ যাচ্ছিলেন পাইশিথোয়াই মারমা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

কাউখালী থানার ও‌সি সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন