কাল বান্দরবানে আসছে এনসিপি’র শীর্ষ নেতারা

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

“দেশ গড়তে জুলাই পদযাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে কাল শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো বান্দরবানে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শীর্ষ নেতারা। এসময় তারা বিকাল ৩টার পর শহরের মুক্তমঞ্চ এলাকায় সমাবেশে যোগ দিবেন, এরপর তারা বাজার এলাকায় পদযাত্রায় অংশ গ্রহন করবেন।

দলটির সূত্রে জানা যায়, উক্ত পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, এনসিপি এর অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ সহ অনেকে উপস্থিত থাকবেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল পাহাড়বার্তা’কে বলেন, দলের শীর্ষ নেতাদের আগমন উপলক্ষ্যে সমাবেশ ও পদযাত্রা সফল করতে সব ধরণের যথাযথ প্রস্তুতি শেষ করা হয়েছে।

NewsDetails_03

তিনি আরো বলেন, পদযাত্রা ও সমাবেশ উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিবেন।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শীর্ষ নেতাদের বান্দরবান সফর উপলক্ষ্যে অপ্রিতীকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান,এনসিপির পথসভা উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্ধারিত পোশাক ও সাদাপোশাকে পুলিশ সদস্যদের সভাস্থল ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন