কোয়ান্টিটি নয়, কোয়ালিটি শিক্ষায় গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য শিক্ষার বিস্তার যথেষ্ট নয়; বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

আজ রোববার (৯ ফেব্রুয়ারী) সকা‌লে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, নানা সমস্যায় জর্জ‌রিত পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে এখানকার শিক্ষার্থীদের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী দিনে এখানকার শিক্ষার্থীরা আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

NewsDetails_03

এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, দুর্গম এবং যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা বর্তমানে দুর্বল। এসব সমস্যা সমাধানের জন্য আবাসিক ক‌লেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর র‌শিদ মামুন, জেলা জামায়া‌তের আ‌মির মোঃ আব্দুল আলীমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষ‌দের অর্থায়‌নে রাঙামা‌টি শহ‌রের হ্যাচারী নামক এলাকায় পুরাতন চি‌ড়িয়াখানার স্থ‌লে এই ক‌লেজ নির্মান করা হ‌চ্ছে। এটি পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন