রোয়াংছড়ি ও রুমায় প্রথম সরকারি সফরে চেয়ারম্যান মাম্যাচিং

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলা প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। তাঁর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বান্দরবান পার্বত‍্য জেলা পরিষদে সদস‍্য মাওসেতুং তঞ্চঙ্গ‍্যা জানান, আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রোয়াংছড়ি হয়ে রুমায় প্রথম সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান। সফরকালে যাওয়ার পথে তিনি রোয়াংছড়ি উপজেলা আলেক্ষ‍্যং ইউনিয়নে ওয়াগয় পাড়াস্থ পার্বত‍্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কাঠ ব‍্যবসায়ী সমিতির অফিস ভবন ও খামতাং কমিউনিটি সেন্টার ভবন উদ্বোধন করবেন।

এর পরপরেই রুমায় রওনা করবেন এবং রুমা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এছাড়া বিভিন্ন সরকারি কার্যক্রম ও স্থানীয় বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন তিনি। সফর সঙ্গী হিসেবে সদস‍্যবর্গ ও প্রতিনিধিরা থাকার কথা রয়েছে।

আরও পড়ুন