নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়িকে গলাকেটে হত্যা, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম বাবুল (৪৬) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার অংথোয়াই চিং মারমা কে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়ার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম এর মরদেহ উদ্ধার করে। জাফর বাইশারী ইউনিয়নের তিতারপাড়া এলাকার বাসিন্দা এবং একজন কাঠ ব্যবসায়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, চাদুপাড়ায় ধুংচাই মেম্বারের একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে জাফর আলম বাবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে বাইশারী তদন্ত কেন্দ্রে এসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশেরএকটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন