থানচিকে হারিয়ে চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি ফুটবল দল

শেষ হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান, ৬৯ পদাতিক বিগ্রেড এর জিএস টু মেজর পারভেজ রহমান, নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

সমাপনী দিনের খেলায় প্রতিদ্বন্ধিতা করে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও থানচি উপজেলা ফুটবল দল। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ১-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

আরও পড়ুন