পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের ২য় সর্বোচ্চ পবতশৃঙ্গ কেওক্রাডং

১লা অক্টোবর থেকে

দেশের দ্বিতীয় সর্বোচ্চ পবতশৃঙ্গ কেওক্রাডং পর্যটনকেন্দ্রে দীর্ঘদিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১লা অক্টোবর থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত করা হচ্ছে ।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে এ কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের ভ্রমণকে আরও বেশি নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে এবং সেখানে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল-মোটেলসহ সব পর্যটন ব্যবসায়িদের নিয়ে সভা করা হবে।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন, আর দীর্ঘদিন পরে কেওক্রাডং পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা।

জেলার রুমা উপজেলায় অবস্থিত কেওক্রাডং দেশের দ্বিতীয় সর্বোচ্চ পবতশৃঙ্গ। এর উচ্চতা প্রায় ৪ হাজার ৩৩০ ফুট। রুমা উপজেলা সদর হতে ৩০ কি. মি.। বগালেক থেকে কেওক্রাডং এর দূরত্ব ১৫কি. মি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে, এরপর থেকে মূলত জেলার বিভিন্ন উপজেলা ভ্রমনে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন