বাঘাইছড়িতে ওলামা সম্মেলন

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর, ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১২ জুলাই) বাঘাইছড়ি বায়তুল শরফ কমপ্লেক্স মিলনায়তনে ওলামা বিভাগের সভাপতি মাওঃ ইকবাল করিমের সভাপতিত্বে, উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি আবসার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কবির আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সদর মসজিদের খতীব মাওঃ ফয়জুল আমীন কুতুবী,বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. আবুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ প্রমুখ।

NewsDetails_03

সভায় বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহ’র ভূমিকা তুলে ধরেন। বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদের অবদান কথাও স্মরণ করেন এবং শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

সভায় বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের আগামী সেশনের জন্য কমিটি গঠন করা হয়।
সভাপতি হিসেবে মনোনীত হন মাও. ইকবাল করিম, সেক্রেটারিঃ মাও. আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদকঃ মাও. তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদকঃ মাও. সুলতান আহাম্মেদ।

আরও পড়ুন