মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্মচাপের প্রভাবে বান্দরবানে গতকাল বিকেল থেকে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে বৃষ্টির সাথে সাথে হঠাৎ করে প্রবল বজ্রপাত অব্যাহত রয়েছে।
একনাগারে ভারি বৃষ্টিপাত আর বৃষ্টির সাথে বইছে ঝড়ো বাতাস। বৃষ্টির কারণে জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টির কারণে জনজীবন থমকে গেছে,আর কাজ ছাড়া স্থানীয়রা ঘরের বাইরে যাচ্ছে না, সড়ক ও নদীপথেও যাত্রীর পরিমান কমে গেছে অনেকটা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থকে পরবর্তী ৪৮ ঘন্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ ভূমিধ্বস হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আরো জানা যায়, বান্দরবানে গত ২৪ঘন্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী আরো ৪৮ঘন্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।



