বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও ৬৯পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এসময় বিশেষ অতিথি হিসেবে কমান্ডার এর পতœী মোশফেকা মোজাম্মেল সিঁথি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

NewsDetails_03

এসময় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও ৬৯পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয় এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়।
শেষে ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ ও রানার আপ নজরুল হাউজের শিক্ষার্থীদের হাতে বিজয় ট্রফি তুলে দেন।

আয়োজকেরা জানান, এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শহীদুল্লাহ, নজরুল ও বরকত হাউজের ৬৫৪ জন প্রতিযোগী ১০৭টি ইভেন্টে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন