মানিকছড়িতে সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে নিয়ে শিক্ষক লাপাত্তা!

খাগড়াছড়ির মানিকছড়ির বড়বিল সুন্নিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী(১৩)কে নিয়ে শিক্ষক মো. মাসুম উদ্দিন লাপাত্তা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রীর পিতা মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

থানা ও অভিভাবক সূত্রে জানা যায়, উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বড়বিল সুন্নিয়া দাখিল মাদরাসা’র সপ্তম শ্রেণীর এক অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী (১৩) নিয়ে পালিয়ে গেছে শিক্ষক মো. মাসুম উদ্দিন।

NewsDetails_03

গত ২৮ জুলাই উপজেলার তুলাবিল এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পরপর সন্ধ্যায় শিশুর পিতা তার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষকের বিরুদ্ধে মানিকছড়ি থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন।

ছাত্রীর পিতা জানান, তার নাবালক শিশু কন্যাকে ফুঁসলিয়ে বিয়ে করতে বা মানব পাচারের উদ্দেশ্যে শিক্ষক লম্পট মো. মাসুম উদ্দিন অপহরণ করেছে। মেয়েকে উদ্ধারে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। শিক্ষক মো. মাসুম উদ্দিন ঘটনার পর থেকে এলাকায় ছাড়া এবং তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। তবে মাসুম উদ্দিন এক সন্তানের জনক বলেও জানা গেছে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক মাদরাসা শিশু শিক্ষার্থী নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি ১০৪৫, তারিখ-২৮.৭.২৪ খ্রি. মূলে তাকে উদ্ধারে আমরা জোরালো ভাবে কাজ করছি।

আরও পড়ুন