আলীকদম সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরু, সাধারণ সম্পাদক ক্যাপশন বড়ুয়া

আলীকদমে নব গঠিত কমিটি ইউনিয়ন কমিটির নিকট হস্তান্তর করছেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ
বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দ্বি বার্ষিক সম্মেলন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম বিশেষ অতিথি ছিলেন।
এ সময় তৃণমূল নেতাকর্মীরা সম্মেলনে অংশ গ্রহণ করেন। সম্মেলনে সর্বসস্মতিক্রমে মো. নুরুকে সভাপতি, ক্যাপশন বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও রানা দাশকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। পরে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গঠিত কমিটি অনুমোদন করেন। আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন