
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধারনের মধ্যে কীটনাশক যুক্ত মশারী বিতরণ করেন ।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ব্রাকের জেলা ব্যবস্থাপক রুপম চাকমা, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো: হুমায়ুন কবির, UHRFPO-উচ শৈ, উপজেলা ম্যানেজার সাঈদ হোসেনসহ ব্র্যাকের অনান্য কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ১৯৮ পরিবারের মাঝে সাড়ে ৪’শ টি কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়েছে।


