কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) কর্ণফুলী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, গুম, অপহরণ, নারী নির্যাতন ও ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে কোনো অপচেষ্টা নিন্দনীয়। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়া, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সহ-সভাপতি তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ সাহিল ও রাকিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মেহেদি হাসান জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান আকাশ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন তনচংগ্যা, কাপ্তাই উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক পূর্ণধন তনচংগ্যাসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



