রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু) কাপ্তাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটনসহ সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাপ্তাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) ছাড়াও জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকু ও উথোয়াই মং মারমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, কাপ্তাইবাসীর ভালোবাসা ও আন্তরিকতায় তিনি কৃতজ্ঞ। কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা কাপ্তাইয়ের সড়ক যোগাযোগ, নৌপথ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পর্যটন খাতের উন্নয়নে জেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জাসাস জেলা কমিটির সভাপতি কামাল হোসেন,রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আলী আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি,


