কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকাধীন শিলছড়ি চেয়ারম্যান ঘাঁটা সংলগ্ন কর্ণফুলি নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে মো: মোসকান নামে ৭ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুর ১ টা ৩০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার। তিনি আরোও জানান, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো: মুছার ৭ বছর বয়সী কণ্যা শিশু মোসকান তার দাদা মো: ইউসুফ এর সাথে কর্ণফুলি নদীতে গোসল করতে যান। এসময় মেয়েটি তার দাদার অজান্তে নদীতে নেমে গিয়ে তলিয়ে যায় । তার দাদা মনে করেছিলেন মেয়েটি ঘরে চলে এসেছেন। পরে ঘরে তাকে না পেয়ে কর্ণফুলি নদীতে গিয়ে দেখে মেয়েটা ভেসে উঠেছে। এরপর তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, মেয়েটি হাসপাতাল আনার আগে মারা গেছেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন