কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করে অসম্মান প্রর্দশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্তিতিশীল করার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টা কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন।

NewsDetails_03

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ।

উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে কাপ্তাই উপজেলার
বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি একরামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, রাঙামাটি জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম’সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার যেন বার বার ফিরে না আসে সকলকে সজাগ থাকতে হবে। আমাদের দলের ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে তা আমরা তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে আপনারা সংযত হয়ে কথা বলবেন, মনে রাখবেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। বিএনপির নেতৃবৃন্দ রাজপথে জবাব দিবে।

আরও পড়ুন