রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি নাম্বার ক্লোন করে প্রতারক চক্রের টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

ইতিমধ্যে গ্রামীণ ফোনের 01304954434 এই নাম্বার হতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন কে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টায় কল করে টাকা চাওয়া হয়েছে। এছাড়া একই নাম্বার হতে কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষকে কল করে ইউএনও পরিচয় দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় টাকা চাওয়া হয়েছে বলে তাঁরা এই প্রতিবেদককে জানান।
কাপ্তাই উপজেলার নবাগত ইউএনও মো: রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আমার ব্যবহৃত কাপ্তাই উপজেলা ইউএনও এর সরকারি নাম্বার ক্লোন করে ইতিমধ্যে দুই জন হতে টাকা চাওয়া হয়েছে। আমি কাপ্তাই থানায় জিডি করবো। তিনি সকলকে সর্তক হবার অনুরোধ জানান।



