কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

রাঙামাটি সদর হতে উদ্ধারকৃত ৬ ফুট লম্বা এবং ৭ কেজি ওজনের একটি অজগর সাপ আজ মঙ্গলবার (১৯ মে) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের অবমুক্ত করা হয়েছে।

NewsDetails_03

এসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক মো: জামাল হোসেন ভুইঞা এবং কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান সহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান, গত সোমবার (১৮ মে) রাত ৯ টায় রাঙামাটি হ্যাপির মোড়, খাজা এন্টারপ্রাইজ নামক দোকানের জানালায় প্যাচানো অবস্থায় একটি অজগর সাপকে বন বিভাগের স্পেশাল টীম উদ্ধার করে সদর রেঞ্জে নিয়ে আসেন। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার সকাল ৯:৩০ টায় সাপটা কাপ্তাই জাতি উদ্যানের অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট রেঞ্জ অফিসার বরাবরে প্রেরণ করা হয়।

আরও পড়ুন