চন্দ্রঘোনা থানার সাজাপ্রাপ্ত তিন মামলার আসামী গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে চন্দ্রঘোনা থানার সাজাপ্রাপ্ত ৩ মামলার আসামী আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ক্রোসে মারমার ছেলে।

NewsDetails_03

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০ টায় থানার এস আই মোজাম্মেল এবং এসআই টিটু দাশ এর নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাও থানা এলাকা হতে সাজা প্রাপ্ত ওয়ারেন্ট সহ তিন মামলার আসামি আলুমং মারমাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

ওসি জানান, আটককৃত আসামীকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন