কাপ্তাই যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

NewsDetails_03

আজ সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড় টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম আবাসিক এলাকার জাপানি বাংলা তাঁর বাসাবাড়ি হতে তাঁকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৭ নভেম্বর) কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকীকে সোমবার দিবাগত রাত দেড় টায় তাঁর বাসা হতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাঁকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে ওসি জানান।

আরও পড়ুন