কাল রোয়াংছড়ি যাচ্ছেন সাচিং প্রু জেরী

বান্দরবান পার্বত্য জেলায় ৩০০ নং আসনের এমপি সাচিংপ্রু জেরী আগামীকাল ২০ মে বুধবার রোয়াংছড়ি উপজেলা প্রথমবারের মতো সফরে যাচ্ছেন।

NewsDetails_03

স্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহার ভবন নির্মাণে লক্ষে ভিত্তি প্রস্তর শুভ উদ্ভোধন করবেন। এরপরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদে মিলনায়তনে হেডম্যান, কারবারী, গণমান্য ব্যক্তিবর্গগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলা বাস্তবায়িত ও অবাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমসহ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। এ সফরের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক উদ্যোগ, সরকারের নীতি-প্রণয়নের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ পাবে বলে ধারণা করছে সংশ্লিষ্ট স্থানীয়রা।

আরও পড়ুন