বন প্রহরীরা সাধারনত ২ থেকে ৩ বছর এক কর্মস্থলে চাকরি করলেও বান্দরবান বন বিভাগের রোয়াংছড়ি উপজেলার ক্যাচালং রেঞ্জে দীর্ঘ ৬ বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে চাকরি করে আসছে বন প্রহরী মো: আমিনুল ইসলাম, এমন অভিযোগ অনেকের।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাচালং রেঞ্জ থেকে কাঠ পাচারে সহায়তা প্রদান ও ক্যাচালং রেঞ্জ এর কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি পরিবার নিয়ে বান্দরবান শহরের বন বিভাগের জায়গায় বসবাস করে আসছে। জোত পারমিট এর কাজ, বন পাহাড়ার কাজ ছেড়ে কাঠ পাচারে সহায়তা করে অবৈধ পথের আয় দিয়ে দেশের বাড়ি কুড়িগ্রামে তিন তলা পাকা ভবন গড়ে তুলেছেন।
কর্মস্থলে কর্মরত না থাকার বিষয়ে অভিযুক্ত বন প্রহরী আমিনুল ইসলাম পাহাড়বার্তা’কে বলেন, আমি আমার কর্মস্থল রোয়াংছড়িতে থাকি, বান্দরবান সদরে থাকিনা, আপনাদের অভিযোগ সত্য নয়।
আরো জানা গেছে, বিভিন্ন অপরাধে তাকে গত বছর বান্দরবান থেকে চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগে বদলি করা হলেও কিন্তু অজ্ঞাত কারনে বর্তমান বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান তাকে বান্দরবানের কর্মস্থলে রেখে দেন। ফলে এনিয়ে বন বিভাগে তোলপাড় শুরু হয়।
এই বিষয়ে বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুর রহমান এর সাথে পাহাড়বার্তা থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।



