
প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রণ করেছে।কর্মসূচির দ্বিতীয়দিন শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভা ও প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।


