চন্দ্রঘোনায় ৫৮ লিটার চোলাইমদ সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৫৮ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (২৫ মে)রাত ৯ টায় তাদেরকে আটক করা হয় বলে জানান থানার ওসি শাহাজান কামাল।
ওসি আরোও জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত ৯টার দিকে থানার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক এবং এ এস আই ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বটতলী এলাকায় মুন্ডি ও কাবাব হাউজ নামক দোকানে।

এসময় দোকানের ভিতরে ৩ জন ব্যক্তি অবৈধভাবে পাচারের উদ্যোশে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। থানার সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করে তাদের নিকট হতে ৫৮ লিটার চোলাইমদ জব্দ সহ আসামী ওচিংমং রাখাইন (৩২) আবু তালেব (২৬) ওসমান গণি (২৬) কে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদেরকে সোমবার (২৬ মে) বিধি রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



