জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ

গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা, নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে গণসমাবেশ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় বান্দরবান পৌর শহরের ট্রাফিক মোড় সংলগ্ন মুক্তমঞ্চের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার সভাপতি মিজানুর রহমান নিজামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি ছিলেন উবাথোয়াই মার্মা। বক্তব্য দেন প্রভাষক রিপন চক্রবর্তী, অ্যাডভোকেট উচাই মংসহ অন্যান্য নেতৃবৃন্দ।

NewsDetails_03

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। কিন্তু এখনো জুলাই সনদ বাস্তবায়িত হয়নি। জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা ধারণ করতে হলে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পাশাপাশি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন