থানচিতে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বিএনপির
সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানের থানচি উপজেলা বলীপাড়া ও থানচি সদরে পৃথকভাবে দুইটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকালে থানচি সদর ও বিকালে বলীপাড়া বাজারে মিছিলটি বাজার সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন, বিএনপি জেলা আহবায়ক কমিটি অন্যত্ব সদস্য মংশৈম্রাই মারমা, থানচি উপজেলা বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো, রেমাক্রী ইউনিয়নের সভাপতি মংএনু মারমা,সম্পাদক উবামং মারমা, থানচি সদর ইউনিযনের সভাপতি আবু নোমান, তিন্দু ইউনিয়নের সভাপতি শৈবাথোয়াই মারমা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমাসহ যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান বক্তারা বলেন, উপজেলার জনগণের ম্যান্ডেটহীন কোনো অপশক্তিকে দেশের মাটিতে আর নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথেই তার জবাব দেওয়া হবে।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ অবিলম্বে অতীতের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। মিছিল ও সমাবেশ শেষে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


