
শনিবার দিনব্যাপী লামা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। সকাল ১১টায় তিনি লামা পৌরসভা কার্যালয়ে আয়োজিত ভিজিএফ কর্মসূচীর খাদ্যশস্য (চাল) বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লামা পৌরসভার ১হাজার ৫৪০ জন দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারে মাঝে ভিজিএফ খাদ্যশস্য, লামা পৌরসভা থেকে বিভিন্ন স্কুলে দেয়া খন্ডকালীন ৫জন শিক্ষককে বেতন ও লামা পৌর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫জনকে ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি আরো বলেন, শিক্ষিত না হলে কোন জাতির উন্নতি হতে পারেনা, সবাইকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এসময় তিনি বান্দরবানে বিভিন্ন সময় চাকুরী নিয়ে যেসব নেতারা সাধারণ মানুষ থেকে টাকা পয়সা নিয়ে বাণিজ্য করেছেন তাদের সতর্ক করেন। উল্লেখ্য, প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি লামা সফরকালে সকাল ১০টায় ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারী বাজারস্থ ভিজিএফ চাল বিতরণ, বেলা ১টায় লামা বাজারে সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক খাদ্যশস্য বিতরন, বেলা ২টায় গজালিয়া বাজারে ভিজিএফ চাল বিতরণ ও বিকাল ৪টায় সরই ইউনিয়ন পরিষদ চত্বরে জনসভা শেষে খাদ্যশস্য বিতরন করেন।


