বান্দরবানে সমাপ্তি হলো সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা

উল্টো রথ টানার মধ্য দিয়ে বান্দরবানে আজ শুক্রবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯দিনব্যাপী এই রথযাত্রা উৎসবের শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। আর এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

NewsDetails_03

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বান্দরবানে সকাল থেকে বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হরিনাম সংকীর্তন, আলোচনা সভা,ধর্মীয় সংগীত পরিবেশনা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন চলে দিনব্যাপী।

পরে দুপুর ৪টায় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রæ জেরী উল্টো রথ যাত্রার উদ্বোধন করেন। এসময় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশসহ বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দ এবং সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত থেকে উল্টো রথ যাত্রয় অংশ নেন।

শেষে বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সামনে থেকে উল্টো রথ টেনে পূর্ণার্থীরা সামনে এগিয়ে যায় আর নেচে গেয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে গিয়ে সমবেত হয় সকল ভক্তরা।

আরও পড়ুন