নির্বাচনী দায়িত্ব পালনে নিজের মর্যাদা, সততা, শৃঙ্খলা ও সেনাবাহিনীর ভাবমুর্তি অক্ষুণ রাখতে হবে
বান্দরবান জোন কমান্ডার
সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিজের মর্যাদা, সততা, শৃঙ্খলা ও সেনাবাহিনীর ভাবমুর্তি অক্ষুণ রাখতে হবে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে পারে সেজন্য যৌথবাহিনীর প্রত্যেক সদস্যকে সজাগ থাকতে হবে।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে সেনাবাহিনীর বান্দরবান জোন এর আয়োজনে জোন এর প্রাঙ্গনে বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন এর প্রাক্কালে এক ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ।

জোন কমান্ডার বলেন,পার্বত্য এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠী যাতে নিবিঘেœ ও নিরাপদে ভোট প্রদান করতে পারে সেজন্য সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় তিনি যৌথবাহিনীর সকল সসদ্যকে নির্বাচনী দায়িত্ব পালনকালে কোন প্রকার রাজনৈতিক পক্ষপাতমুলক আচরণ, বক্তব্য ও কোন অসাধু কমকান্ডে জড়িত না হওয়া, নিজের হাতে আইন তুলে না নেয়া, প্রতিশোধমুলক বক্তব্য বা আক্রোশ প্রদান না করার জন্য সকল সদস্যদের প্রতি আহবান জানান। তিনি কারো কাছ থেকে অনৈতিক কোন সুবিধা গ্রহণ না করা এবং ধৈর্য্য সহকারে সকলকে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের আহবানও জানান।
ব্রিফিংয়ের পরে সেনাবাহিনী,বিজিবি,র্যাব এর যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন এবং আবার একইস্থানে গিয়ে জমায়েত হয়।


