রোয়াংছড়িতে প্রতিটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হয়েছে

সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে আসন্ন ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠেয় লক্ষে নিরাপত্তা বেস্টুনীতে জোরদার করে ২০টি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় ভোটগ্রহণে নির্বাচনী সরঞ্জামাদি চাঁদের গাড়ি, বাস, ট্রাকের করে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারী ২৬) সকাল সাড়ে ৯টা থেকে প্রতিটি ভোটকেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো শুরু করছেন উপজেলা প্রশাসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।

NewsDetails_03

এতে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীরসহ আরো অনেকে। উপজেলার ২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের দুর্গম এলাকায় ভোট কেন্দ্র হিসেবে রৌনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন সামগ্রি ও দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ আনসার ভিডিপি সদস্যদের সেনাবাহিনীর হেলিকপ্টার করে গতকাল (১০ ফেব্রুয়ারী ২৬) মঙ্গলবার সকাল দিকে পৌঁছিয়ে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুর্নিমল বড়ুয়া বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দ্বায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনেকে ভোট কেন্দ্রে ইতিমধ্যে পৌঁছে গেছে। এছাড়া চারটি ইউনিয়নে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার, আইনশৃঙ্খলার বাহিনীসহ উপজেলা আনসার ও ভিডিপি সদস্য সশস্ত্র সদস্যসহ প্রতিটি ভোট কেন্দ্রে নারী-পুরুষ নিয়ম-শৃঙ্খলা ও নিরাপত্তা কাজে ভোটারদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে পুলিশ, বিজিবি’র কুইক স্টাইকিং ফোর্স এবং সেনাবাহিনী টহল দল নির্বাচন এলাকায় সার্বক্ষণিক অভিযানে চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলো পর্যবেক্ষণে থাকবেন।

আরও পড়ুন