বান্দরবানে নিলীমা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় অষ্টপরিস্কার দান ও সংঘদান

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসিকা স্বর্গীয়া নিলীমা বড়ুয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় অষ্টপরিস্কার দান, চীবর দান, সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) সকালে বান্দরবান সদরের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে স্বর্গীয়া নিলীমা বড়ুয়ার পরিবার বর্গের আয়োজনে এই অষ্টপরিস্কার দান, চীবর দান ও সংঘদান এবং জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় অষ্টপরিস্কার দান, সংঘদানে শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন জ্ঞানরতœ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিত মহাথের, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাস্থবির সহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষরা।

অনুষ্ঠানে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা, স্বর্গীয়া নিলীমা বড়–য়ার পুত্র সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটন, কন্যা রুবি বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া ও পুত্রবধু রুমি বড়ুয়া, চিমি বড়ুয়া, লিজা বড়ুয়া সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন