বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, মো.সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা, তারা র্দীঘদিন ধরে ভবনটির কাজের শ্রমিক হিসাবে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তারা সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

NewsDetails_03

পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং তাদের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুই শ্রমিক মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে সদর হাসপাতালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে সদর হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন