বান্দরবানের বালাঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

বান্দরবানের বালাঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) বিকেলে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৭ হাজার ৫শত টাকার চেক এবং ৩০কেজি করে চাউল প্রদান করেন।

এসময় সংসদ সদস্যর পক্ষ থেকে একইভাবে প্রতি পরিবারকে ৭ হাজার ৫ শত টাকার চেক এবং ৩০ কেজি করে চাউল প্রদান করেন। একই সময়ে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার তথ্য জানতে চান এবং তাদের সান্তনা প্রদান করেন।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মিল্টন দস্তিদার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা , প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৯টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: শুক্রবার (৫ জুন)সকালে ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবানের বালাঘাটা বাজারের মার্কাস গলিতে ৯টি বসতঘর পুড়ে যায়,আর এতে সব কিছু পুড়ে নি:স্ব হয়ে যায় ৯টি পরিবারের সকল সদস্যরা।

আরও পড়ুন