বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা
বান্দরবান বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।
আজ রবিবার (৭ জুন) সকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রধান করেন এবং পরবর্তীতে ভাল কিছু সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় জাবেদ রেজ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে, যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন এবং তাদের তালিকা তৈরি করে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসোন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, গত শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান বালাঘাটায় ১০টি বসতঘর পুড়ে যায়।



