দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহালের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন
সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহাল করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সমানে সুশীল সমাজ ও খাগড়াছড়ির সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চাইথোয়াই মারমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা, নারীনেত্রী নমিতা চাকমা, সমাজসেবক ধীমান খীসা, গাইনী বিশেষজ্ঞ আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষার্থী মৌনুচিং মারমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা, শিক্ষাবিদ নবকুমার চাকমা সহ সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা, পাহাড়ের সর্বজনগ্রহণযোগ্য রাজনীতিক ও জননেতা দীপেন দেওয়ানের মাধ্যমেই বর্তমান সরকারের ‘রংধনু’ জাতি গঠন সম্ভব হবে। তাঁকে সরকারের মন্ত্রীসভার বাইরে রাখা হলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল থেকে জটিল হবে। সাম্প্রদায়িক আস্থার সঙ্কট তৈরি হবে।



