নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানে বিএনপি’র বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান পৌর বিএনপি আয়োজনে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো.নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার যুগ্ন আহবায়ক ওসমান গণি, মো.জাহাঙ্গীর আলম,মুজিবুর রশীদ, নেজাম চৌধুরীসহ বান্দরবান জেলা বিএনপি, পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর এই সাফল্যকে হিংসা করে ফ্যাসিবাদের দোসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা দেশে বিভিন্নস্থানে নানাভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের তথাকথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন।

আরও পড়ুন