পার্বত্য মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মাঠে বিএনপির নেতাকর্মীরা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।

আজ সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় তারা মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দ্রুত তা প্রত্যাহারের দাবি তোলেন।

NewsDetails_03

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে দীপেন দেওয়ানের ভূমিকার প্রশংসা করেন। তাদের দাবি, পার্বত্য এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও জনকল্যাণে মন্ত্রীর অবদান গুরুত্বপূর্ণ। তার পদত্যাগের খবরে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

অবরোধের কারণে শহরের প্রধান সড়‌কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর বরাবর পদত্যাগপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এরপর থেকেই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও পড়ুন