রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটিতে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে তবলছড়ি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তাঁর স্ত্রী পুলিশকে খবর দেন।

NewsDetails_03

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন