পাহাড়ে মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার আহবান

থানচিতে সমাবেশ

উপজেলা আইনশৃংঙ্খলা বাহিনী, পুলিশ বিজিবি সদস্যদের কঠোর নিরাপত্তা বেস্টনিতে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার সম্প্রতি অগ্নিকান্ড ও হামলার প্রতিবাদে বান্দরবানে থানচি উপজেলার আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী শিক্ষার্থীরা।

আজ শনিবার (২১সেপ্টেম্বর) সকাল ১০ টা থানচি বাজার প্রবেশ মূখে চৌরাস্তায় থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে বাস স্টেশন মুক্ত মঞ্চ থেকে তাদের দাবী সমূহের লিখে বিভিন্ন ফেস্টুন, ব্যানার, লিফলেট নিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ ও গণশোভাযাত্রা উপজেলা জনগুরুত্বপূর্ন স্থান ঘুরে বাজার প্রবেশ মূখ প্রধান ফটকের এসে জড়ো হয় পাহাড়ি শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

NewsDetails_03

সমাবেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংসিং মারমা সঞ্চালনায় মেমং মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংওয়াইমং মারমা, জোতি বিকাশ চাকমা, ব্লগার ফ্রান্সিস ত্রিপুরা, এনজিও কর্মী রেংহাই ম্রো, উক্যপ্রু মারমা, মুক্তা ত্রিপুরা প্রমূখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সে ব্রিটিশ আমল থেকে পাহাড়ি-বাঙ্গালীরা বসবাস করে আসছিলাম এবং মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়িদের দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন পাহাড়িদের ওপর হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, আমাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয়, তাহলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এসময় অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান পাহাড়ের ছাত্র সমাজের নেতৃবৃন্দ। বিক্ষোভ শোভাযাত্রা ও সমাবেশে তিন শতাধিক পাহাড়ে শিক্ষার্থীরা অংশ নেয়।

এই বিষয়ে থানচি থানার ওসি তদন্ত মো: নাছির উদ্দিন বলেন, খাগড়াছড়ি দিঘিনালার মতো না হয়, থানচিকে আইন শৃংঙ্খলার রক্ষার্থে আমরা নিরাপত্তা দিয়েছি।

আরও পড়ুন