বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর কৃষক দলের বৃক্ষরোপণ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি পৌর কৃষক দলের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি কাচালং ব্রিজ সংলগ্ন মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, বাঘাইছড়ি পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ ও সাধারণ সম্পাদক কপিল উদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


