বান্দরবানের ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের গার্লস কর্নার উদ্বোধন

বান্দরবানের ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় গার্লস কর্নার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস, এম, মনজুরুল হক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস, এম, মনজুরুল হক বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোশে বলেন, তোমাদের সবাইকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষকদের আদেশ মেনে চলতে হবে।

NewsDetails_03

আয়োজকেরা জানান, নতুন এই গার্লস কর্নার নির্মাণের বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার অনেকটাই নিশ্চিত হবে এবং বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামুল্যে স্বাস্থ্য সেবার সুযোগ পাবে।

অনুষ্ঠানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কুমার দে, সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ আজিম, মদন কুমার বড়ুয়া, শিক্ষিকা নৈচিংখয় মার্মা, সহকারী শিক্ষক সনজয় দাশ সহ শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবুল মনছুর।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের পি টি এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে বিদ্যুৎ দাশ, সহ-সভাপতি পারভীন আক্তার, সদস্য সচিব সনজয় দাশকে মনোনিত করে কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন