বান্দরবানের নাফাখুম, রিঝুক ঝর্না ও ২টি সড়ক সবার জন্য উন্মুক্ত

বান্দরবানে দূর্গম এলাকার নাফাখুম, রিঝুক ঝর্না ও তমাতুঙ্গী হতে টিওবি, কেওক্রাডং পর্বত হতে সুংসুংপাড়া পর্যন্ত চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গত ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

NewsDetails_03

বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার থানচি উপজেলার তমাতুঙ্গী হতে ২৪ কি:মি: টিওবি পর্যন্ত এবং তিন্দুমুখ হতে নাফামুখ পর্যন্ত এবং রুমা উপজেলার কেওক্রাডং পর্বত হতে সুংসুংপাড়া পর্যন্ত এবং রিজুক ঝর্ণা সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সড়ক, স্থানসমূহে সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে সড়ক, স্থানসমূহের নিরাপত্তা সংক্রান্ত সকল বিধি-নিষেধ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।

প্রসঙ্গত, টানা বর্ষণের কারনে পর্যটনস্পট গুলো বন্ধ থাকলেও ফের চালু হওয়ার কারনে পর্যটকদের আগমন বাড়বে বলে মনে করছে পর্যটন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন