কাপ্তাইয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ শত কৃষকের মাঝে ৫ কেজি করে বিনামূল্যে রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাই কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এসময় কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ২০২৬-২৭ অর্থ বছরে সাম্প্রতিক বন্যায় রোপা আমন স্থাপনকারী ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয় বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন