বান্দরবানের সাথে আজও সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাংগু নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা এখনো পানিবন্দি রয়েছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

অতিবৃষ্টির কারণে বান্দরবানের প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় সারাদেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। বান্দরবান-কেরানীহাট, বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-কক্সবাজার ও বান্দরবান-রাঙামাটিসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকি বিবেচনায় সীমিত পরিসরে ছোট কিছু যানবাহন চলাচল করছে।

NewsDetails_03

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা সদরের সাংগু নদীর তীরবর্তী এলাকা ছাড়াও বালাঘাটা, ক্যামলং, আর্মিপাড়া, ইসলামপুর, শেরে বাংলা নগরসহ আশপাশের বিভিন্ন নিম্নাঞ্চলে এখনো পানি জমে রয়েছে। এতে অসংখ্য পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

এদিকে চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন