বান্দরবানের সেই ছাত্রদল নেতা বহিষ্কার
বান্দরবানের আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: সৈয়দ আলম এর স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুনকে বহিষ্কার করা হয়েছে।
গত ৫ জুলাই রাতে জেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন জিকু ও সদস্য সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বান্দরবান জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুন-কে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

আরো বলা হয়, বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু ও সদস্য সচিব শহীদুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।
প্রসঙ্গত, কৃষক দল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার” ৫ জুলাই একটি সংবাদ প্রকাশ হলে বান্দরবান ব্যাপক আলোচনার জন্ম দেয়।



