বান্দরবানের ১৮৭টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন ভোট চলছে

৩০০ নং বান্দরবান আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে এয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। জেলার সাত উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ন ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে সকাল থেকে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করার জন্য সারিবদ্ধভাবে কেন্দ্রের সামনে লাইনে দাড়িয়ে ভোট প্রদান করছে, সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম। জেলার কোন ভোট কেন্দ্রে কোন ধরণের সংঘাতের খবর পাওয়া যায়নি।

NewsDetails_03

এবারের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং পার্বত্য জেলা বান্দরবানের ১টি মাত্র আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাচিং প্রু জেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে মো.আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)থেকে শাপলা কলি প্রতীক নিয়ে আবু সাঈদ মো.সুজাউদ্দীন এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রতিদ্ধন্দীতা করছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বান্দরবানে ২৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ হাজার সেনাবাহিনীর সদস্য,২১ প্লাটুন বিজিবি ও ৮শত পুলিশ ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করছে।

প্রসঙ্গত: ৭উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নং আসনে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। এবারে এই আসনে ৪জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছে আর মোট ভোটার ৩লক্ষ ১৫হাজার ৪৪২ জন, মোট ভোটকেন্দ্র ১৮৭টি আর হেলিসটি কেন্দ্র রয়েছে ১১টি।

আরও পড়ুন