বান্দরবানে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে জেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২১ মে (বৃহস্পতিবার) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে সদর দপ্তর ৬৯পদাতিক ব্রিগেড এর প্রশিক্ষণ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

NewsDetails_03

বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের জিএসও-থ্রি (ইন্টেলিজেন্স) ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম উপস্থিত থেকে এসময় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পেরে আমরা সবাই আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে তিনি এই সময় আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ১০৬ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পোলাও চাল, সিদ্ধ চাল, আটা, সেমাই, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ এবং আলুসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ২টি অসহায় পরিবারের শিশুর জন্য দুগ্ধ গুড়ো দুধ, ৩টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং ১জন ত্রিপুরা সম্প্রদায়ের ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।

আরও পড়ুন