চন্দ্রঘোনায় বিনামূল্যে চিকিৎসা নিলেন দুই শতাধিক চর্ম রোগী
বাংলাদেশের দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চর্মস্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে “Skin Health Care for Underprivileged People of Remote Hilly Areas of Bangladesh” (স্কিন হেলথ কেয়ার ফর আন্ডারপ্রিভিলেজড পিপল অফ রিমোট হিলি এরিয়া অফ বাংলাদেশ) প্রকল্পের আওতায় বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির এর উদ্যোগে চর্মরোগ বিষয়ক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮ টা হতে ১২ টা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের অধীন পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় দূর্গম অঞ্চল সহ আশেপাশে এলাকা হতে আসা ২ শতাধিক চর্মরোগীকে বিনামূল্যে চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডা: সাইফুল ইসলাম ভুইঞার নেতৃত্বে এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ডা: সাজিয়া আফরিন, ডা: তৌহিদা নুর, ডা: ইয়াসমিন আরা জামান এবং ডা: মহুয়া মজুমদার।
স্বাস্থ্য সেবায় চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমার নেতৃত্বে হাসপাতালের নার্স এবং স্টাফরা এসময় সহায়তা করেন।
প্রসঙ্গত: কর্মসূচিটি International League of Dermatological Societies এর Dermlink Grant 2026 এর অর্থায়নে পরিচালিত হয়।



