বান্দরবানে এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বান্দরবানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের নগদ অর্থ বিতরণ এবং সামাজিক কল্যাণে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৩৪ সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এসব অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মানবিক সহায়তা হিসেবে চাল তুলে দেওয়া হয়।

আরও পড়ুন